মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
রাহুলের সঙ্গে সম্পর্কে থাকার দাবি: তোপের মুখে মৌমিতার পাল্টা ক্ষোভ

রাহুলের সঙ্গে সম্পর্কে থাকার দাবি: তোপের মুখে মৌমিতার পাল্টা ক্ষোভ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রয়াত ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল—অভিনেত্রী মৌমিতা পণ্ডিতের এমন দাবিতে তোলপাড় শুরু হয়েছে ওপার বাংলার শোবিজ অঙ্গনে। পাঁচ মাস আগে অভিনেতার অকালমৃত্যুর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌমিতা দাবি করেন, মৃত্যুর আগের কয়েক মাস রাহুলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল এবং রাহুল সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চেয়েছিলেন।

মৌমিতার এই দাবির পর থেকেই সহকর্মী ও নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীসহ ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন এটিকে ‘মিথ্যাচার’ ও ‘প্রচার পাওয়ার চেষ্টা’ বলে সমালোচনা করেছেন।

সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মৌমিতা। তিনি অভিযোগ করেন, আসল সত্য না জেনে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যাবাদী’ ও ‘সুবিধাবাদী’ বানানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “একজন মৃত মানুষকে সম্মান জানাতে গিয়ে একজন জীবিত মানুষকে মিথ্যাবাদী প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন অনেকে।” কারও কোনো সংশয় থাকলে আড়ালে আক্রমণ না করে সরাসরি বসে কথা বলার আহ্বান জানান এই অভিনেত্রী।

মৌমিতা জানান, তাঁর প্রয়াত স্বামী ছিলেন রাহুলের শৈশবের বন্ধু। স্বামীর মৃত্যুর পর রাহুলের সঙ্গে যোগাযোগ বাড়ে এবং একসঙ্গে উত্তরবঙ্গে শুটিং চলাকালে তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়। উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে মারা যান রাহুল ব্যানার্জি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com