মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী অক্টোবরে বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা যাচাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়াম (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছে তারা স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
ব্রাজিল দলের জেনারেল সুপারভাইজার সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রায় ৪৫ মিনিট মাঠে অবস্থান করে। এ সময় তারা নবনির্মিত ঘাসের মাঠ, খেলোয়াড়দের ড্রেসিংরুম, গ্যালারি ও পানি নিষ্কাশন ব্যবস্থাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ঘুরে দেখে। এর আগে আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে কলকাতার সল্টলেক স্টেডিয়াম পরিদর্শন শেষে দলটি ঢাকায় পৌঁছায়।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, প্রতিনিধি দলটি ঢাকাকে তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার কিংবা ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছে। মাঠ পুরোপুরি প্রস্তুত হতে আরও দুই সপ্তাহ সময় লাগবে জেনে প্রয়োজনবোধে দলটি আবারও পরিদর্শনে আসতে পারে বলে জানিয়েছে।