মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামের আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রোববার ভোরে ব্রুকলিনের রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা’ রেস্তোরাঁয় এক ক্রেতা বিল পরিশোধ না করে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রেস্তোরাঁয় কর্মরত রাজু ও রাসেল বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে দ্রুত ওয়ান ব্রুকলিন হেলথ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রাসেলের পায়ে গুলি লেগেছে। ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাংশনগরে। পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। দেশে তাঁর স্ত্রী, তিন সন্তানসহ বাবা-মা রয়েছেন। নোয়াখালী সোসাইটির নেতারা জানান, পরিবারের অনুরোধে রাজুর মরদেহ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com