মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
ভেঙে যাচ্ছে পাকিস্তানি তারকা দম্পতির সংসার?

ভেঙে যাচ্ছে পাকিস্তানি তারকা দম্পতির সংসার?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি আয়েজা খান ও দানিশ তৈমুরের এক যুগের সংসার ভাঙার গুঞ্জন জোরালো হলেও তা সরাসরি উড়িয়ে দিয়েছেন অভিনেতা দানিশ তৈমুর।

সম্প্রতি অভিনেত্রী আয়েজা খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্বামী, সন্তান ও ভাইয়ের বিয়ের পারিবারিক ছবিগুলো মুছে ফেলেন। এরপরই এই জুটির বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

তবে বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি জাংকে দানিশ বলেন, “আমরা অত্যন্ত সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছি। কিছু মানুষ হয়তো আমাদের এই সুন্দর জীবন দেখে ঈর্ষা করছেন।” তিনি আরও জানান, আয়েজা তাঁর প্রিয় জীবনসঙ্গী এবং সন্তানদের মা। এসব অনলাইন গুঞ্জনে কান না দিয়ে তিনি বর্তমানে পেশাগত কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।

উল্লেখ্য, আট বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৪ সালের ৮ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন দানিশ ও আয়েজা। এই তারকা দম্পতির সংসারে হুরিন নামের এক কন্যা এবং রায়ান নামের এক পুত্রসন্তান রয়েছে। ‘জব উই ওয়েড’, ‘মেহারপোশ’ ও ‘চাঁদ তারা’র মতো একাধিক জনপ্রিয় নাটকে তারা জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com