মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন অতিরিক্ত চার্জ। আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের আওতায় প্রতি ইউনিটে ০.০০৫ ভারতীয় রুপি হারে এই চার্জ আরোপের উদ্যোগ নিয়েছে ভারত।

এ সংক্রান্ত বিষয়ে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘এনভিভিএন’ এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ‘সেটেলমেন্ট নোডাল এজেন্সি’ (এসএনএ) চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে। চুক্তি সইয়ের অনুমতি চেয়ে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে। কর্মকর্তাদের মতে, দ্রুত চুক্তি না হলে এনভিভিএনের মাধ্যমে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে জটিলতা দেখা দিতে পারে।

বর্তমানে ভারত থেকে বিভিন্ন চুক্তির আওতায় সর্বোচ্চ ২ হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সুযোগ রয়েছে। এর মধ্যে আদানি পাওয়ারের ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বাদে বাকি ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুতের ক্ষেত্রে এই নতুন এসএনএ চার্জ কার্যকর হবে।

সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশের মোট ব্যয় হয়েছে ১৭ হাজার ২১১ কোটি ৪৬ লাখ টাকা। মূল্যের তুলনায় ইউনিটপ্রতি ০.০০৫ রুপি খুব বড় অঙ্ক না হলেও দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ আমদানির ক্ষেত্রে এটি জাতীয় বিদ্যুৎ ব্যয়ে বাড়তি আর্থিক চাপ তৈরি করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com