মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন ও বিদ্যমান গ্যাসক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে নতুন ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এ সময় সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, জ্বালানি প্রতিমন্ত্রী এবং শেভরন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন