বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর, বিক্রি ও রপ্তানিতে সহায়তার দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের জ্বালানি খাত ও সামরিক বাহিনীর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে বিশেষ অর্থনৈতিক অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবেই ভারতীয় কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে গত ১৯ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে তিনি সতর্ক করে জানান, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা হবে এবং যেসব দেশ বা প্রতিষ্ঠান তেল চোরাচালান, ভুয়া কোম্পানি বা লেনদেনের মাধ্যমে ইরানকে সহযোগিতা করবে, তাদেরও কঠোর পরিণতি ভোগ করতে হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com