সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ও সেশন ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, এলাকা ও মাধ্যম (বাংলা/ইংরেজি) ভেদে এই ফি কার্যকর হবে। সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত কলেজের জন্য। সোমবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করে।

নীতিমালা অনুযায়ী, একাদশে অনলাইনে আবেদন ফি ২২০ টাকা। প্রাথমিক নিশ্চায়নের সময় দিতে হবে ৩৪০ টাকা (গত বছর যা ছিল ৩৩৫ টাকা)।

এমপিওভুক্ত কলেজের ভর্তি ফি:

ঢাকা মেট্রোপলিটন এলাকা (উভয় ভার্সন): ৫,০০০ টাকা

অন্যান্য মেট্রোপলিটন এলাকা: ৩,০০০ টাকা

জেলা পর্যায়: ২,০০০ টাকা

উপজেলা ও মফস্বল এলাকা: ১,৫০০ টাকা

নন-এমপিও কলেজের ভর্তি ফি:

জেলা সদর: বাংলা ভার্সন ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সন ৪,০০০ টাকা

উপজেলা ও মফস্বল: বাংলা ভার্সন ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৩,০০০ টাকা

ভর্তি প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ:
ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে। মোট আসনের ৯৩ শতাংশ মেধাভিত্তিক এবং বাকি ৭ শতাংশ কোটায় (মুক্তিযোদ্ধা কোটা ৫%, শিক্ষা মন্ত্রণালয়ের কোটা ২%) সংরক্ষিত থাকবে।

অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে এবং ভর্তি প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com