মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টানা ৪ দফা কমার পর এবার বড়লো স্বর্ণের দাম

টানা ৪ দফা কমার পর এবার বড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার বাড়ল স্বর্ণের দাম। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের বর্তমান বাজারদর দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

এদিকে স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯১ টাকায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com