মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ডলারের দর ও তেলের দাম কমায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ডলারের দর ও তেলের দাম কমায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডলারের মান কমে আসা এবং জ্বালানি তেলের দরপতনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২০৬ ডলারে পৌঁছেছে, যা গত ২ অক্টোবরের পর সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৩০ ডলারে উঠেছে। বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পাশাপাশি ডলারের মান কমে যাওয়ায় স্বর্ণে বিনিয়োগের বড় ক্ষেত্র তৈরি হয়েছে।

এদিকে, বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহারসংক্রান্ত পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত পেতে দেশটির মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন। চলতি সপ্তাহে বুধবার যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এবং বৃহস্পতিবার প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তীতে সুদের হার কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত স্পষ্ট হবে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূলবান ধাতুর বাজারও ছিল চাঙ্গা; স্পট সিলভারের দাম ০.৫ শতাংশ বেড়ে ৬১.১২ ডলার, প্ল্যাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭০৪.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ বেড়ে ১,১৬১.৮১ ডলারে দাঁড়িয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com