বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোনায় মানবপাচার চক্রের সদস্যসহ আটক ৫

নেত্রকোনায় মানবপাচার চক্রের সদস্যসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সময় পাচারচক্রের তিন সদস্যসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী বিজয়পুরের মনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পশ্চিম চেপনী গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে বিনয়কৃষ্ণ দেবনাথ, তার দুই বাংলাদেশি সহযোগী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের দেবেন্দ্র দেবনাথের ছেলে অজিত দেবনাথ এবং দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে জীবন দেবনাথ।

এছাড়াও আটককৃত ভিকটিমরা হলেন,  কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে পরিমল দেবনাথ এবং তার মেয়ে প্রিয়াংকা দেবনাথ।

বিজিবির নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান প্রেস বার্তায় জানান, ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য বিনয়কৃষ্ণ দেবনাথ এবং তার দুই সহযোগী অজিত ও জীবন দেবনাথ দীর্ঘদিন ধরে সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারতে মানবপাচার করে আসছিলেন।

শুক্রবার সন্ধ্যায় তারা দুর্গাপুরের কল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর মনতলা এলাকা দিয়ে পরিমল দেবনাথ ও তার মেয়ে প্রিয়াংকা দেবনাথকে ভারতে পাচারের চেষ্টা করেন। বিজিবির বিজয়পুর ক্যাম্পের টহলদল তাদের হাতেনাতে আটক করে। পরে আটককৃতদের কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com