বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: মৌখিক পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: মৌখিক পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর ২০২৪ থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে তাদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান জানানো হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের মূলকপি ও ফটোকপি। ২. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদ। ৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে এসএমএসে উল্লেখিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট (ntrca.teletalk.com.bd) ভিজিট করতে পারবেন।

মৌখিক পরীক্ষার রোল নম্বরসমূহ তারিখ অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার নির্দিষ্ট সময়ও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com