বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭ জনের নাম অন্তর্ভুক্তির নির্দেশ

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭ জনের নাম অন্তর্ভুক্তির নির্দেশ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক: 

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, এবং প্রোক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম নতুন করে এজাহারে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের পরিদর্শক পৃথিস রায় জানান, গত ৯ অক্টোবর আবু সাঈদ হত্যা মামলার বাদী রমজান আলী আদালতে এ সাতজনকে মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করেন। ২০ অক্টোবর শুনানি শেষে ২৪ অক্টোবর আদালত এই আদেশ দেন।

নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া বাকি চারজন হলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ নুরুন্নবী, পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী, সুরতহাল প্রস্তুতকারী এসআই তরিকুল ইসলাম, এবং সুরতহাল রিপোর্টে স্বাক্ষরকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাসহ মোট ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৩০-১৩৫ জনকে আসামি করে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। সেই তালিকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শীর্ষ নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এএসআই সৈয়দ আমির আলী, এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয় এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com