বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
আওয়ামী লীগের নিষিদ্ধ হলে জাতি অবাক হবে না : মঞ্জুরুল ইসলাম ভূইয়া

আওয়ামী লীগের নিষিদ্ধ হলে জাতি অবাক হবে না : মঞ্জুরুল ইসলাম ভূইয়া

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা পৌর শাখার উদ্যোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নেত্রকোনা শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, “যাদের মাধ্যমে দেশে আয়ানাঘর সৃষ্টি হয়েছে, যারা শিরাজ শিকদারের হত্যার মধ্য দিয়ে রাজনীতি শুরু করেছে, এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠার মাধ্যমে সহস্রাধিক মানুষ হত্যায় অংশ নিয়েছে—সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জাতি এতে অবাক হবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোণা পৌর শাখার আমীর মোঃ নিজাম উদ্দিন। সেক্রেটারি এস এম আল আমিন ও মোঃ নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমীর অধ্যাপক মাওঃ ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেন, “যারা এই দেশে লগি-বইঠার মাধ্যমে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছিল, আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওয়ালি উল্লাহ, সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, শ্রমিক বিভাগের সেক্রেটারি শফিকুল ইসলাম এবং জেলা শিবিরের সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেল।

বক্তারা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে নির্দোষ মানুষ হত্যার বিচার দাবি করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com