মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ায় মাটি চাপায় দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত

মালয়েশিয়ায় মাটি চাপায় দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত

মালয়েশিয়ার আলম- সেলাঙ্গর রাজ্যের বক্স কালভার্টের ড্রেন নির্মাণের সময় ধসে পড়া ড্রেনের কংক্রিটের দেয়ালে চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

ডেপুটি জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট রামসে এমবোল জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এলমিনা রিজ দেনাই আলম ইউ-১৫ কনস্ট্রাকশন প্রজেক্টে ড্রেন নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ২ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

নিহত দুই বাংলাদেশি, ২৫ ও ৩০ বছর বয়সী, মাথায় ও শরীরে গুরুতর আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোঃ রাজালি ওয়ান ইসমাইল বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনের মৃতদেহ গুলো উদ্ধার করে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com