রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা তাজুল গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা তাজুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে (৫০) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তাজুল ইসলাম  জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র্যাব -১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান,  বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের মামলার এজহারভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার সকালে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাজুল ইসলামকে আদালতে পাঠানো হবে।

মামলার বরাতে পরিদর্শক জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই কেন্দুয়া থানা গেট সংলগ্ন  ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের নেতৃত্বে  হামলা চালায় নেতাকর্মীরা। ছাত্রদল নেতার মালিকানাধীন ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  এ ঘটনায় সরকার পতনের পর ২১ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক এমপি অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র  আসাদুল হক ভূঞা, যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আওয়ামী লীগের ১৪৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে এই মামলায় গ্রেপ্তার হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র  আসাদুল হক ভূঞা কারাগারে রয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com