বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
সাত কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা

সাত কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা চলছে। এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) সাত কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেয়া যাবে কিনা সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে সকালে ঢাকা কলেজে যাবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, সাত কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্ত ছিল। শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে। এ সময় সেসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা আরও জানান, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ কিভাবে দেয়া যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। সমন্বিতভাবে একটি প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেয়া যায় সেটি আলোচনা করা হবে। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানে কি নাম হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এ বিষয়ে কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com