মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকোক, নেত্রণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়ে স্কুল পিয়নসহ চারজন আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন আহত পক্ষ।
শুক্রবার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সোহেল রানা নামে একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার পোগলা ইউনিয়নের মৌজে পোগলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের আরমোজ আলী (৭২) ও তার দুই ছেলে মোঃ জুয়েল মিয়া (৪২) ও পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সোহেল রানা (৩৯) এবং নাতি মোঃ পলাশ মিয়া (৩০)।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মোঃ সাগর মিয়া (৩০), মোঃ সাজিদ মিয়া (২৮), মোঃ জান্নাত মিয়া (২৬), মোঃ সাইকুল ইসলাম (৬০), মোঃ রুহুল আমিন (৫০), মোঃ লিংকন মিয়া (২৭), মোঃ সোহেল মিয়াসহ ১০ জন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মৌজে পোগলা গ্রামে দীর্ঘদিন ধরে আরমোজ আলী ও সাইকুল ইসলাম দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে আরমোজ আলীর বসত বাড়ীতে হামলা চালায় সাইকুল ইসলামসহ তার লোকজন। এসময় তাদের পিটুনিতে আরমোজ আলীসহ তার পরিবারের ৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত সোহেল রানা বলেন, অভিযুক্তরা অনৈতিকভাবে সুযোগ-সুবিধা না পেয়ে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিবাদ করে আসছিল। একপর্যায়ে তারা আমার কাছে চাঁদা দাবি করে। তাদের কথামতো চাঁদা না দিলে পোগলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে শান্তিতে চাকুরী করতে দিবে না বলে হুমকি দিযে আসছিল। বৃহস্পতিবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এর বিচার চাই।
ওসি বলেন, ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জাানা সম্ভব হয়নি।