বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
যেভাবে গ্রেপ্তার হলেন আসাদুজ্জামান নূর

যেভাবে গ্রেপ্তার হলেন আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত ১১টার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান। তিনি ২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আসাদুজ্জামান নূর শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

আসাদুজ্জামান নূর রাজনীতির পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন নাটক, চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com