বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আলী ওসমান (৫২) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো। ১৫ ডিসেম্বর পূর্ব বাকলজোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান আলী ওসমান ৷ সেখানে তিনি এশার নামাজের জন্য বের হয়ে আর বাসায় ফিরেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আজ দুপুরে পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় আলী ওসমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় পরিবারের সদস্যরা লাশ আলী ওসমানের বলে সনাক্ত করেন।

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। আলী ওসমানের মানসিক সমস্যা ছিল৷ কোন অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com