বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের হাতে ভাই খুন

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের হাতে ভাই খুন

?????????????????????????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০)-এর হাতে ছোট ভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হাসান হৃদয় পূর্বধলা উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে এবং তিনি তিন সন্তানের জনক।

জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ বিরোধ চরম পর্যায়ে পৌঁছে। বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারালো চাকু দিয়ে বুকে ও কপালে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয়ের স্ত্রী রুপা আক্তার বলেন, “আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল, কিন্তু বড় ভাই ইকবাল এতে সন্তুষ্ট ছিল না। সে শত্রুতা পোষণ করত এবং গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরছিল। আমি স্বামীকে রাতে ঘরে আটকে রেখেছিলাম, কিন্তু সকালেই ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।”

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ইকবাল পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com