বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
ডাকসু নির্বাচনের রূপরেখা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের বিক্ষোভ

ডাকসু নির্বাচনের রূপরেখা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের বিক্ষোভ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ডাকসু নির্বাচনের রূপরেখা ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টায় হলপাড়া থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সেখানে শিক্ষার্থীরা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বিক্ষোভে ছাত্রদলের পক্ষ থেকে সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন:

“ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার”
“মধুর ক্যান্টিন-চাঁদাবাজি-টেম্পু-গণরুম-গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু”
“ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা”
“দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে”
“লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”
বিক্ষোভকারীরা বলেন, “যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি, কোনো ছাত্রসংগঠনের ভয়ে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় এবং চাঁদাবাজি করে, তাদের আমরা আগেই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com