বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

নেত্রকোণায় বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা শহরে বাসার খাটের নীচ থেকে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

৬৬ বছর বয়সী দিলীপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, দিলীপ কুমারের স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার একাই বাসায় ছিলেন।

শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রাণী বাসায় ফিরে সামনের ফটকে ও বাসার ভেতরের গ্রিলে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নীচে দিলীপ কুমারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে।

“চুরির ঘটনায় না অন্য কোনো কারণে এই হত্যা- সে রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে। ”

এদিকে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com