বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় সেচ্ছাশ্রমে দেড় কি.মি রাস্তা ও বেড়িবাঁধ সংস্কার

নেত্রকোণায় সেচ্ছাশ্রমে দেড় কি.মি রাস্তা ও বেড়িবাঁধ সংস্কার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

তিন শতাধিক লোকজন। কারও হাতে কোদাল আবার কেউ হাতে নিয়েছে খালি বস্তা। কেউ আবার ভাঙা জায়গায় বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে। বালু ভরে ফেলা হবে বেড়িবাঁধের ভাঙা অংশে। পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া বেড়িবাঁধ রক্ষায় এই আয়োজন করছে তাঁরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এমন দৃশ্য দেখা গেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের শিবপুর কাওয়াবাড়ী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশে।

সরেজমিন জানা গেছে, লেংগুরা ইউনিয়নের কাওয়াবাড়ী নদীর বেড়িবাঁধ দিয়ে তিনটি গ্রামের ১৫ হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন স্কুল-কলেজ শিক্ষার্থীরা আসা যাওয়া করে। কিন্তু গত বর্ষা কালে বেড়িবাঁধ ও বেশ কিছু গ্রামীণ রাস্তা ক্ষয়ক্ষতি হয়। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। পরে শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে রাস্তা ও বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করে নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া। এছাড়া স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে বেশি ক্ষতি হয়েছে। ভাঙা জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বাঁধ সংস্কার হলে যাতায়াতের মাধ্যম সহজ হবে। বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিলে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে। তবে বাঁধের কাজ শেষ হলে রক্ষা পাবে হাজারো কৃষকের স্বপ্নের ফসল।

লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নে পাহাড়ি ঢলে প্রতিবছর ব্যাপক ক্ষতি হয়। সরকারি অর্থায়নে সব কাজ শেষ হয় না। তাই নিজেরাই সেচ্ছাশ্রমে কাজ শুরু করেছি। তিন দিনের মধ্যে দেড় কিলোমিটার বেড়িবাঁধ ও গ্রামীণ রাস্তার কাজ শেষ হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com