বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোণায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (২৬, ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ছোটবাজার এলাকার শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবি উপস্থাপন করে বলেন, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনসহ এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না—এই নিয়ম কার্যকর করার দাবি জানান।

এছাড়া, প্রতি বছর চার থেকে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের ভোগান্তি কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

শিক্ষার্থীরা আরও হুঁশিয়ারি দেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

পরে শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে কলেজ ক্যাম্পাসে ফিরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. একরামুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com