বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
তিন দিনব্যাপী মাতৃভাষায় চলচ্চিত্র ও কন্টেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

তিন দিনব্যাপী মাতৃভাষায় চলচ্চিত্র ও কন্টেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
‘মায়ের ভাষায় বই’—এই স্লোগানকে ধারণ করে দেশের বিভিন্ন অঞ্চল ও ভাষাভাষী জনগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণ, সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্র প্রযোজনাভিত্তিক প্রতিষ্ঠান ক’-এর আয়োজনে এবং উদীচী, নেত্রকোনা জেলা সংসদের সহযোগিতায় ২৫-২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণার অজহর রোডস্থ উদীচী জেলা সংসদের কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন, উদীচী নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সংগীতশিল্পী নারায়ণ কর্মকার।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন-স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম
কন্টেন্ট নির্মাতা ও অভিনেতা, ভাইসাব’ খ্যাত সামিউল হক ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা রাজন তালুকদারসহ অন্যরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা চলচ্চিত্র ও কন্টেন্ট নির্মাণের মৌলিক ধারণা, চিত্রগ্রহণের কৌশল, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া সম্পর্কে শিখেছেন। এছাড়াও, মাঠ পর্যায়ে নিজেদের তৈরি করা কন্টেন্টের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় মোট ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন, যারা তাদের মাতৃভাষায় চলচ্চিত্র ও কন্টেন্ট নির্মাণের দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com