বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

মোহনগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি (২২)। তিনি টেংগাপাড়ার বাসিন্দা আনিছ মিয়ার ছেলে এবং বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন।

সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন—টেংগাপাড়া এলাকার সবুজ মাস্টারের ছেলে রাফি মিয়া এবং নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত ৮টার দিকে কিছু লোক তাকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় রাব্বি প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন এবং চিৎকার করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ছুরিকাঘাতে রাব্বির ফুসফুস বের হয়ে যাওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com