বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবুল কাসেম আজাদ,মোহনগঞ্জ (নেত্রকোণা):
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫২) গ্রেপ্তার হয়েছে। সোমবার রাত ১টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানার পুলিশ।

মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃত রেনু পাঠান মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত হাজী মুসলিম উদ্দিন খান পাঠান ওরফে দারোগ আলীর ছেলে।

পুলিশ জানায়, রেনু পাঠানের বিরুদ্ধে মাদকের ৮টি মামলা রয়েছে। ২০২৩ সালের জুন মাসে করা একটি মাদক মামলায় আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের মার্চে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com