বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডব: বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৯ বছরের তরুণ কৃষকের

দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডব: বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৯ বছরের তরুণ কৃষকের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর গ্রামে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামে এক আদিবাসী তরুণ কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পার্থ ওই গ্রামের লিপসন নকরেকের ছেলে।

পুলিশ জানায়, রাতে নিজের পাকা ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন পার্থ। পথে হঠাৎ একদল বন্য হাতির সামনে পড়লে একটি হাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বন্য হাতির উপদ্রব বন্ধে দীর্ঘস্থায়ী সমাধান চাইছেন স্থানীয় বাসিন্দারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com