মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প জাতীয় বাজেট বা ছায়া বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রস্তাবিত এই ছায়া বাজেটে জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। জামায়াতের দাবি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবসম্পদ উন্নয়ন, খাদ্য ও অবকাঠামোগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

খাতওয়ারী প্রধান বরাদ্দসমূহ:

জনপ্রশাসন খাত: বাজেটে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা (২৪.০৯%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

ঋণের সুদ পরিশোধ: অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ মেটাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা (১৫.১৯%) বরাদ্দ রাখা হয়েছে।

শিক্ষা ও প্রযুক্তি খাত: তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা (১৪.৯৬%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ খাত:

পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা (৭.৭৮%), কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা (৬.১৫%) এবং সামাজিক নিরাপত্তা খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা (৫.৭৪%) বরাদ্দের কথা বলা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য ও স্থানীয় সরকার উভয় খাতেই ৫.৩৯ শতাংশ করে (যথাক্রমে ৪৫,২৪০ কোটি ও ৪৫,২২০ কোটি টাকা) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা (৫.১৮%) এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা (৪.১০%) বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য রাখা হয়েছে ২৪,৯৫০ কোটি টাকা (২.৯৭%)।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com