বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ: নিপুন রায়

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ: নিপুন রায়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যেকোনো মূল্যে মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজ ও দেশকে রক্ষা করতে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটিই তাঁর প্রথম সরকারি সফর।

সভায় নিপুন রায় চৌধুরী বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে সরকারি কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

একই সভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে বলেন, যুবসমাজকে বাঁচাতে মাদকের উৎসগুলো বন্ধ করতে হবে। নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচীর অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে নিপুন রায় চৌধুরী বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com