সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সামরিক বা অগণতান্ত্রিক শাসন রোধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব দাবি জানান।
১১ দফা দাবির মূল বিষয়সমূহ:
অগণতান্ত্রিক শাসন রোধ: সামরিক বা অগণতান্ত্রিক শাসন এড়িয়ে জনগণের ভোট, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠা।
জুলাই হত্যাকাণ্ডের বিচার: প্রতিহিংসা এড়িয়ে প্রমাণ ও আইনের ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।
সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ: ৫ আগস্টের পর থেকে যুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দল-মতনির্বিশেষে আইনের আওতায় আনা।
বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি: বিদেশি শক্তি বা বিতর্কিত সমঝোতা এড়িয়ে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে রাজনীতির কেন্দ্রে রাখা।
গণভোটের রায় বাস্তবায়ন: দ্রুত ‘সংস্কার পরিষদ’ (Reform Assembly) গঠন করে প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করা।
জ্বালানি সংকট নিরসন: স্বাধীন জাতীয় জ্বালানি কমিটি গঠন করে সহনীয় মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: কৃত্রিম সংকট ও মজুতদারি সিন্ডিকেট ভেঙে ভোক্তা ও উৎপাদকের জন্য ন্যায্য বাজার প্রতিষ্ঠা।
দলীয় নিয়োগ বন্ধ: তদবির বা রাজনৈতিক আনুগত্যের বদলে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতে নিয়োগ দেওয়া।
অবৈধ সম্পদ উদ্ধার: দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কল্যাণে ব্যয় করা।
স্বচ্ছ কর্মসংস্থান: তরুণদের জন্য ঘুষ ও রাজনৈতিক পরিচয়মুক্ত মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি।
দক্ষতাভিত্তিক অর্থনীতি: আইটি, ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক শিল্পে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানবসম্পদ তৈরি।
পোস্টের শেষে নাসিরুদ্দিন পাটোয়ারী উল্লেখ করেন, “বাংলাদেশের সংকটের সমাধান কোনো ব্যক্তি বা দলের হাতে নেই; বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশ জনগণের।