বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীজুড়ে অপরাধবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়। বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৬ জন, তেজগাঁওয়ে ৭১, মতিঝিলে ৬৩, ওয়ারীতে ৫৮, গুলশানে ৫৭, লালবাগে ৪০, উত্তরায় ৩২ এবং রমনা বিভাগ থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১০ জন ও সিটিটিসি ২ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন ও ৪৪০ বোতল এসকাফ সিরাপ। পাশাপাশি চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বরপ্লেট, ১ হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর, আটটি মোবাইল ফোন এবং চুরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com