বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
‘হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামীবিহীন করতে হবে’

‘হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামীবিহীন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই। আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি। এখন আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে।’ তিনি আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রভাব সম্পর্কে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ চলে গেছে বলে ভেবে খুশি হওয়ার কারণ নেই। এদের চর-অনুচররা দেশের রাজনীতি, প্রশাসন, সংস্কৃতি, পুলিশ, মিলিটারি সবখানেই রয়ে গেছে। এদের রেখে বাংলাদেশে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয়।’

তিনি আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগ কখনোই ছেড়ে দেবে না, তারা বিভিন্ন মাধ্যমে আমাদের ওপর নানা প্রক্রিয়া চালু করছে। আজ একটি থিওরি আসে, কাল আরেকটি থিওরি আসে এবং দুর্ভাগ্যবশত এই থিওরিগুলো আমাদের মুখ থেকেই শোনা যায়।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘জামায়াতে ইসলামী, বিএনপি ও অন্যান্য দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ পুনর্গঠিত হতে পারে। না হলে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতেই থাকবে, যা কখনোই মেনে নেওয়া যায় না।’

সভায় জামায়াত নেতাকর্মীদের প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শুভেচ্ছা পৌঁছে দিয়ে তিনি অতীতে বিএনপি ও জামায়াতের ঐক্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আগামী দিনে একসঙ্গে হয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চালাবো।’

বক্তব্যের শেষাংশে তিনি লগি-বৈঠা আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com