বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
ক্ষমতাসীন দলের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা

ক্ষমতাসীন দলের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির চার নেতা একটি রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন। আগামী ৭ থেকে ১৬ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন সম্মেলনে তারা অংশ নেবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বিএনপির প্রতিনিধি হিসেবে চীন সফরে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা। চীনা কমিউনিস্ট পার্টির উদ্যোগে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com