বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
কেন্দুয়ায় ডাকাতি মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

কেন্দুয়ায় ডাকাতি মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়া থানায় ডাকাতি মামলার অন্যতম আসামি মো. আনোয়ার হোসেন (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া দিগর গ্রামের আছিম উদ্দিনের ছেলে। নরসিংদীর পলাশ থানা এলাকায় র‌্যাব-১৪ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব (সিপিএসপি) এর অধিনায়কের পক্ষে তথ্য নিশ্চিত করেন মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা)।

এর আগেই গত শনিবার বেলা সোয়া ১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের যৌথ দল মো. আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাবের মিডিয়া অফিসার জানান, গত ১৮ জানুয়ারি রাত অনুমান সোয়া ১টা থেকে পৌনে ২টার মধ্যে কেন্দুয়া থানাধীন বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের নোয়াদিয়া মহিলা মাদরাসা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা সড়কে, অজ্ঞাতনামা ১০-১৫ জনের ডাকাত দল আম গাছের ডুম ফেলে সড়ক অবরোধ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মো. তৌহিদুর রহমান (৪০) সহ মোটরসাইকেল ও নগদ চার হাজার টাকা এবং ঘটনাস্থল থেকে আরও লোকজনসহ দুইটি ট্রাকের চালকদের নিকট থেকে ৩১,৭৩০ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি, কেন্দুয়ার দীঘলকুর্শা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. তৌহিদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

ঘটনার পর, ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী র‌্যাব-১১ (সিপিএসসি) ও ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর যৌথ অভিযানে এই ডাকাতি মামলার অন্যতম প্রধান আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।  তাকে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন,  গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেনকে সংদিগ্ধ আসামি হিসেবে জেলা আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com