মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ায় ২৪২ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় ২৪২ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযান চালিয়ে ২৪২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজ্যে দুটি পৃথক অভিযানে ২৪২ বাংলাদেশিসহ ৩৩৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে দুজন স্থানীয় নিয়োগকর্তাকেও।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেরিতা আরটিএম ও সিনার হারয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজ্যে পৃথক দুটি অভিযানে ২৪২ বাংলাদেশি ছাড়া ইন্দোনেশিয়ান ৪৪ জন (২৬ পুরুষ, ১৮ নারী), চীনের ২১ জন (১২ পুরুষ, ৯ নারী), পাকিস্তানের ১৬ জন, শ্রীলঙ্কার ৪ জন (একজন পুরুষ, তিনজন নারী) এবং মিয়ানমারের ৯ জন নাগরিক রয়েছেন।

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজ্যের একটি পেপার প্রসেসিং ফ্যাক্টরিতে অপ্স মাহির এবং একটি নির্মাণ সাইটে অপস কুটিপ নামের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

একদিনে দেশটির কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com