বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
তারেক রহমানের নির্দেশে যুবদলের পোস্টার-ব্যানার অপসারণ

তারেক রহমানের নির্দেশে যুবদলের পোস্টার-ব্যানার অপসারণ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা আলো ডটকম:

শরীয়তপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে যুবদল পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে। বুধবার দিনব্যাপী শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যা এবং পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে এই উদ্যোগ পরিচালিত হয়। এতে বিভিন্ন স্তরের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, “পোস্টার ও ফেস্টুন পরিবেশের সৌন্দর্য নষ্ট করে এবং জনজীবনে অসুবিধা সৃষ্টি করে। তাই পরিবেশ রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

সতর্কবার্তা – দলের সিদ্ধান্ত মেনে বিকেল ৫টার মধ্যে সকল পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন যুবদলের নেতারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com