বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
আটপাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল রাখায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

আটপাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল রাখায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) :
নেত্রকোনার আটপাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় মেসার্স আবু ছাঈদ অটো রাইচ মিলকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার ইটাখোলা বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর আওতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা।

এ সময় পাট অধিদপ্তরের নেত্রকোনা পাট উন্নয়ন সহকারী ও প্রসিকিউশন অফিসার ইলিয়াস উদ্দিন এবং উপজেলা ভূমি অফিসের প্রেসকার অরুণ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর আওতায় প্লাস্টিকের বস্তায় চাল রাখার জন্য মেসার্স আবু ছাঈদ অটো রাইচ মিলকে জরিমানা করা হয়েছে।”

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com