বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা জাতীয় পার্টির

রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা জাতীয় পার্টির

নেত্রকোণরা আলো ডটকম ডেস্ক:

জাতীয় পার্টি শনিবার (২ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ করবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাবেশটি কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে দুপুর ২টায় শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, যিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ ছাড়াও দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হবে। দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সমাবেশে যথাসময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচিকে সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com